1 Answers
প্রতিবন্ধী ব্যক্তিবর্গ হলেন তারা যাদের দীর্ঘ মেয়াদি শারীরিক, মানসিক, বুদ্ধিগত, ইন্দ্রিয়গত ক্ষতি রয়েছে।
আমাদের সমাজে কম প্রতিবন্ধী শিশুর সংখ্যা অনেক। তারা বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী হয়। তাদের জন্য প্রয়োজন হয় বিশেষ সুযোগ সুবিধা।
উদ্দীপকের রাসেল ও রাকিবও যথাক্রমে শ্রবণ এবং দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী। কেননা রাসেল ঠিকমত কথা বলতে পারে না। কারন সে ঠিক মত শুনতে পায় না। আবার রাকিব দৃষ্টি প্রতিবন্ধীর পাশাপাশি শারীরিক ভাবেও কিছুটা অক্ষম।
শ্রবণ প্রতিবন্ধীদের ক্ষেত্রে যারা মৃদু মাত্রার প্রতিবন্ধী তারা আংশিক মাত্রায় কথা ঠিকমতো শুনতে পায় না। চিকিৎসায় কিছুটা উন্নতি হলেও উচ্চারনে অক্ষমতা, অস্পষ্টতা দেখা দেয়। যেহেতু তারা শব্দ ঠিকমতো শুনতে পায় না তাই ঠিকমতো কথা বলতেও পারে না। অপর দিকে রাকিবের মধ্যে দৃষ্টি প্রতিবন্ধিতা ও শারীরিক প্রতিবন্ধিতার লক্ষণ রয়েছে। দৃষ্টিগত সমস্যা থাকায় সে ট্যারাভাবে তাকায়। চোখে দেখতে সমস্যা হয়। আবার শারীরিক সমস্যা থাকায় সে ঠিকমতো হাঁটতে, চলতে পারে না। সাধারণত দৃষ্টি প্রতিবন্ধীদের দূরের, কাছের জিনিস দেখতে অসুবিধা হয়, বক্রদৃষ্টি থাকে, চোখ থেকে তরল নিঃসরণ হয় ইত্যাদি। আবার যাদের শারীরিক সমস্যা থাকে তাদের অঙ্গপ্রত্যঙ্গের ক্ষয়ক্ষতি বা চলাচলে সমস্যা থাকে। এসকল প্রতিবন্ধকতাগুলোই রাসেল ও রাকিবের ক্ষেত্রে পরিলক্ষিত হয়।