1 Answers

জয়ন্ত ও জয়ার সন্তানের মধ্যে শারীরিক প্রতিবন্ধিতা রয়েছে। শারীরিক প্রতিবন্ধী বলতে সেসব শিশুদের বোঝায় যাদের শারীরিক কর্মকান্ড, চলাফেরা, শরীরের অঙ্গ ব্যবহার ও সঞ্চালন স্বাভাবিক নয়। জয়ন্ত ও জয়ার সন্তানটি ৭ম মাসে জন্মগ্রহণ করে। এ ধরনের শিশুদের অপরিপক্ক শিশু বলে। জন্মের পরপরই শিশুটির হাতের আঙ্গুলের গঠন ঠিক ছিল না। কাজ করার সময় সে হাতে জোর পায় না। এ সকল বিষয়ের দিকে লক্ষ রেখে বলা যায় তাদের সন্তানটি শারীরিক প্রতিবন্ধী।

এছাড়া যাদের একটি বা উভয় হাত অথবা পা নেই বা কোনো হাত বা পা পূর্ণ অথবা আংশিকভাবে অবশ বা স্বাভাবিক মাত্রা অপেক্ষা দুর্বল তাদেরকেও শারীরিক প্রতিবন্ধী বলে। জন্মগতভাবে শরীরের যেকোনো অঙ্গের ক্ষতি বা হাত-পা অনুপস্থিত বা বিকৃত থাকাও শারীরিক প্রতিবন্ধীর লক্ষণ। আবার অনেকের স্নায়বিক দুর্বলতা থাকে ফলে মাংসপেশীর দুর্বলতা বা অবশতা দেখা যায়। এরা কাজ করার সময় জোর পায় না। এদেরও শারীরিক প্রতিবন্ধীই বলে।

জয়ন্ত ও জয়ার সন্তানটির মধ্যেও এসকল দুর্বলতা ও শরীরের অঙ্গহানী জনিত সমস্যা পরিলক্ষিত হয় বিধায় তাকে একজন শারীরিক প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত করা যায়।

6 views

Related Questions