1 Answers

সঠিক পরিচর্যার মাধ্যমে নবজাতককে দৈহিক ও মানসিকভাবে সুস্থ সবল করে গড়ে তোলা সম্ভব।

নবজাতক অবস্থায় শিশু মৃত্যুহার সবচেয়ে বেশি। তাই জন্মগ্রহণের পরপরই নবজাতকের বিশেষ পরিচর্যা ও যত্নের প্রয়োজন। লিনার দুই সন্তানের যত্ন সম্পর্কে আমার মতামত বিশ্লেষণ করা হলো-

লিনার সন্তানরা যখন মলমূত্র ত্যাগ করবে তখন তাকে খুব দ্রুত সেগুলো পরিষ্কার করতে হবে। তার সন্তানরা যাতে নিরিবিলি ও আরামদায়ক পরিবেশে ঘুমাতে পারে সে ব্যবস্থা করতে হবে। সুতি কাপড়ের বিছানা। নরম ও আরামদায়ক হয়। তাই লিনা তার দুই সন্তানের জন্য সুতি কাপড়ের বিছানা তৈরি করবে। লিনাকে তার শিশুদের জন্য হালকা ডিজাইনের ঢিলেঢালা পোশাক পরাতে হবে। পোশাকে লুপ বা ফিতা ব্যবহার করতে পারে। শিশুদের জন্য প্রয়োজন মুক্ত আলো-বাতাসপূর্ণ ঘর। তাই লিনা তার সন্তানদের জন্য আলো-বাতাসপূর্ণ ঘরের ব্যবস্থা করবে। শরীরে তেল মালিশ করে শিশুকে সকালের নরম রোদে রাখতে হবে। এতে লিনার শিশুদের শরীরে ভিটামিন ডি সঞ্চিত হবে এবং হাড় শক্ত হবে। প্রতিদিন ঈষৎ গরম পানিতে নরম সুতি কাপড় ভিজিয়ে বাচ্চাদের চোখ, কান ও নাক পরিষ্কার করে দিতে হবে। লিনার সন্তানরা যদি অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে তাদেরকে তাড়াতাড়ি চিকিৎসকের কাছে নিতে হবে।

পরিশেষে বলা যায়, সন্তানদেরকে সুস্থসবল করে গড়ে তুলতে লিনাকে তাদের পরিচর্যার ব্যাপারে যত্নশীল হতে হবে।

4 views

Related Questions