প্রথম ও দ্বিতীয় সন্তান হওয়ার পর লিনার আহারের ব্যবস্থাপনা ও ফলাফল সম্পর্কে ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
সন্তান জন্মদানের পর প্রসূতি মাকে পরিমিত সুষম খাদ্য গ্রহণ করতে হয়।
মায়ের দুধ শিশুর আদর্শ খাদ্য। তাই দুধ উৎপাদন এবং মায়ের দুর্বলতা রোধের জন্য মাকে নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করতে হয়। প্রথম সন্তানের জন্মের পর, লিনার শাশুড়ি তাকে মাছ, মাংস ও শাকসবজি খেতে দেন না। ফলে শিশুটি পরিমিত দুধ পায় না। কারণ পরিমিত সুষম খাদ্যের অভাবে লিনার দুধ উৎপাদন হয় নি। এর ফলে শিশুটি পর্যাপ্ত - দুধ পায় নি। পর্যাপ্ত দুধের অভাবে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। কিন্তু দ্বিতীয় সন্তানের জন্মের পর লিনা বেশি পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করে। অর্থাৎ সে পর্যাপ্ত পরিমাণে মাছ, মাংস, ডিম, দুধ, শাকসবজি, ফলমূল খায়। যার কারণে পর্যাপ্ত দুধ উৎপাদিত হয়। আর তার দ্বিতীয় সন্তানটি ঠিকমতো দুধ পায়। তাই শিশুটি স্বাস্থ্যবান হয়ে ওঠে। সুতরাং বলা যায়, সন্তানের সুস্থতা নিশ্চিত করার জন্য প্রসূতি মায়ের পর্যাপ্ত পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করা উচিত।