1 Answers

উদ্দীপকে উল্লিখিত প্রথম ও দ্বিতীয় প্রক্রিয়া দুটি যথাক্রমে সালোকসংশ্লেষণ ও শ্বসন। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সবুজ উদ্ভিদে ঘটে থাকে। এ ক্ষেত্রে সূর্যালোেক, CO2, পানি এবং ক্লোরোফিল আবশ্যক। সূর্যালোকের উপস্থিতিতে পানি ও CO2-এর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদের পাতায় শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। শর্করা জাতীয় খাদ্য তৈরির এ প্রক্রিয়াই হলো সালোকসংশ্লেষণ। সালোকসংশ্লেষণের সময় শর্করা তৈরির পাশাপাশি O2 উৎপন্ন হয়ে থাকে। অপরদিকে, সকল জীবকোষেই শ্বসন ক্রিয়া দিন-রাত ২৪ ঘন্টা চলতে থাকে। শ্বসন ক্রিয়ায় শর্করা তথা গ্লুকোজ, অক্সিজেনের মাধ্যমে জারিত হয়ে শক্তি ও CO2 উৎপন্ন করে। শ্বসনে ব্যবহৃত শর্করা (গ্লুকোজ) ও ০2, সালোকসংশ্লেষণেই তৈরি হয়ে থাকে। তাই দেখা যায় যে, শ্বসন প্রক্রিয়াটি সালোকসংশ্লেষণে উপর নির্ভরশীল।

5 views

Related Questions