1 Answers
উদ্দীপকের সূত্রাকৃতির গঠনটি হলো ক্রোমোসোম। মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোসোেম তাঁর সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী বিভিন্ন আকার ধারণ করে।
ক্রোমোসোমে সেন্ট্রোমিয়ারের অবস্থানের ওপর ভিত্তি করে ক্রোমোসোমকে ৪ ভাগে ভাগ করা যায়।
i. মেটাসেন্ট্রিক ক্রোমোসোেম: যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারটি
একেবারে মাঝখানে অবস্থিত তাকে মেটাসেন্ট্রিক ক্রোমোসোম বলে। এর দুই বাহু সমদৈর্ঘ্য বিশিষ্ট হয় এবং অন্যাফেজ পর্যায়ে এর আকৃতি ইংরেজি 'V' অক্ষরের ন্যায় হয়।
ii . সাব-মেটাসেন্ট্রিক: যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারটি মধ্যখান
থেকে একটু এক পাশে অবস্থিত তাকে সাব-মেটাসেন্ট্রিক ক্রোমোসোম বলে। অন্যাফেজ দশায় এদের ইংরেজি 'L' অক্ষরের মতো দেখায়।
iii. অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোম: যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারটি
কোনো এক প্রান্তের কাছাকাছি অবস্থান তাকে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোম বলে। অ্যানাফেজ দশায় এদের অনেকটা ইংরেজি 'J' অক্ষরের মতো দেখায়।
iv. টেলোসেন্ট্রিক: যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারটি একেবারে প্রান্তভাগে অবস্থিত তাকে টেলোসেন্ট্রিক ক্রোমোসোম বলে। অ্যানাফেজ দশায় একে ইংরেজি 'I' অক্ষরের মতো দেখায়।