1 Answers

নীপা গর্ভবতী। নিপার শাশুড়ি অজ্ঞতার কারণে তাকে সঠিক পরিমাণ খাবার দেন না। তার এই অজ্ঞতার কারণে নিপা নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে।

মেয়েদের জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় হলো গর্ভকালীন সময়। এসময় গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য ও পুষ্টি চাহিদা পূরণের জন্য মায়ের পুষ্টি চাহিদা অনেকখানি বৃদ্ধি পায়।

শিশুর দেহের গঠন, জরায়ু এবং দেহের বিভিন্ন কোষের বৃদ্ধির জন্য গর্ভাবস্থায় প্রোটিনের চাহিদা বৃদ্ধি পায়। ভূণের অস্থির গঠন ও দৃঢ়তার জন্য ক্যালসিয়াম ও ফসফরাসের চাহিদা বাড়ে। লৌহের অভাবে মায়ের রক্তস্বল্পতা বা এনিমিয়া দেখা দেয়। এছাড়াও গর্ভবতী মায়ের আয়োডিন, ফলিক এসিড, ভিটামিন 'এ', 'সি', থায়ামিন, রিবোফ্লাভিনসহ অন্যান্য বি-ভিটামিনের চাহিদা বাড়ে। এসব চাহিদা পূরণের জন্য তাকে সব উপাদান সম্বলিত সুষম খাবার সঠিক পরিমাণে দিতে হবে। নতুবা মায়ের অসুস্থতার সাথে সাথে সন্তানের বিভিন্ন কলা, অঙ্গ, গ্রন্থি ইত্যাদির গঠন ও বৃদ্ধি বাধাপ্রাপ্ত হতে পারে। সন্তান কম ওজনবিশিষ্ট বা বিকলাঙ্গ হতে পারে। সন্তান প্রসবের সময় দুর্বলতার কারণে মায়ের মৃত্যুও হতে পারে। এমনকি মৃত সন্তান জন্মলাভ করতে পারে। নিপার শাশুড়ি তাকে সঠিক পরিমাণে খাবার দেন না। এর ফলে নিপা তার গর্ভস্থ সন্তান্ত উপরিউক্ত সমস্যাগুলো সম্মুখীন হতে পারে।

পরিশেষে বলা যায়, নিপার নিজের সুস্থতা এবং গর্ভস্থ শিশুর সুষ্ঠু বিকাশের জন্য প্রয়োজন সব ধরনের খাদ্য সঠিক পরিমাণে গ্রহণ করা।

5 views

Related Questions