1 Answers
জনাব মানিকের উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে'- উক্তিটি যথার্থ।
লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করে ব্যবসায় উদ্যোগ নেওয়া হয়। আর যিনি এ ধরনের উদ্যোগ নেন, তিনি হলেন ব্যবসায় উদ্যোক্তা। একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে উদ্যোক্তার ভূমিকা অপরিহার্য।
উদ্দীপকের জনাব মানিক পড়াশোনা শেষে চাকরি না পেয়ে সময় নষ্ট করেননি। তিনি ঝুঁকি নিয়ে ব্যবসায় করার সিদ্ধান্ত নেন। উদ্যোগ নিয়ে তিনি প্রথমে ব্যর্থ হন। তবে তিনি হতাশ হননি। ব্যর্থতা থেকে তিনি শিক্ষা নিয়েছেন। এরপর তিনি আবার নতুন উদ্যমে কাজ শুরু করেছেন। তার দু'টি গাভি হঠাৎ মারা যাওয়ায় একজন পশু চিকিৎসক নিয়োগ দেন। পরবর্তীতে তিনি দুধের ব্যাপক চাহিদার কারণে ব্যবসায়ে সফলতা পান। আমাদের দেশে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত কর্মক্ষেত্র নেই। তাই পড়াশোনা শেষ করে অনেকেই চাকরির আশায় বেকার সময় কাটান। এক্ষেত্রে জনাব মানিক ব্যতিক্রম। তিনি সাহস ও ঝুঁকি নিয়ে ব্যবসায় শুরু করেছেন। ব্যবসায়ের শুরুতেই বড় ঝুঁকির মধ্যে পড়লেও থেমে না থেকে চেষ্টা চালিয়ে গেছেন। তার পরিশ্রম তাকে একসময় সফল করেছে। এখন তিনি ব্যবসায়ের বিভিন্ন ক্ষেত্রে অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। এতে দেশের বেকারত্ব কমবে। সুতরাং, জনাব মানিকের উদ্যোগ সকলের জন্য অনুকরণীয়।