1 Answers
শুধু সন্তানের সাথে মা বাবার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করলেই হবে না। সুখী মা-বাবার ওপরও সন্তানদের সুখ নির্ভর করে।
বাবা-মা সুখী না হলে তারা সন্তানের দিকে মনোযোগ দিতে পারে না। বাবা মায়ের সান্নিধ্যে শিশুরা অনেক বেশি নিরাপদ বোধ করে এবং আনন্দ পায়। সন্তান মানুষ করায় বাবা-মায়ের সম্পর্ক সুখের হতে হবে। কারণ-
i. স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকলে তারা শিশু প্রতিপালনে মনোযোগী হয়।
ii. শিশুর বিকাশে পরিপূর্ণতা দেখা দেয়।
iii. সন্তানদের পরিচর্যা ভালো হওয়ায় তাদের বুদ্ধিবৃত্তীয় আচরণ সুষ্ঠু হয়।
iv. ভালোবাসা ও উদ্দীপনা পাওয়ার ফলে তাদের মস্তিষ্কের বিকাশ সুষ্ঠু হয়।
v. শিশুদের মধ্যে আত্মধারণা দৃঢ় হয়।
পরিশেষে বলা যায় যে, সন্তান বড় করার জন্য মা-বাবার সম্পর্কও সুখের হতে হয়। সারা ও মেঘার মা-বাবার মধ্যে সুসম্পর্ক বিদ্যমান। তাই তারা সুষ্ঠুভাবে বেড়ে উঠছে।