1 Answers

'তরণীসেন দেশ ও দশের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন'- উক্তিটি যথার্থ।

তরণীসেন ছিল রাবণের ভাই বিভীষণের পুত্র এবং সৎসাহসের এক উজ্জ্বল প্রতিমূর্তি। তরণীসেন রাক্ষস বাহিনীর পরাজয়ের পর দেশ রক্ষায় সৎসাহস প্রদর্শন করতে গিয়ে নিজেকে উৎসর্গ করেছিল। এভাবেই সৎসাহসী ব্যক্তি নিজের জীবনের ঝুঁকি আছে জেনেও দেশের ও মানুষের মঙ্গলের জন্য অন্যায়ের বিরুদ্ধে কাজ করে। যখন কেই দুর্বলের উপর অত্যাচার করে তখন সৎসাহসী ব্যক্তি দুর্বলের পক্ষে দাঁড়ায়। দুর্বলকে সবলের অত্যাচার থেকে রক্ষা করে। যারা ভীরু-কাপুরুষ তারা কখনো কোনো কল্যাণকর বা মঙ্গলজনক কাজ করতে পারে না। সমাজ ও দেশ তাদের দ্বারা উপকৃত হয় না।

সৎসাহসী ব্যক্তিরা সমাজ দেশ ও জাতির উন্নতিতে যেকোনো বিপদে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করে না। দেশ ও জাতির ক্লান্তিকালে দেশের সঙ্কট দূর করতে সৎসাহসী ব্যক্তিগণ অগ্রণী ভূমিকা রাখে। সৎসাহস একটি বড় গুণ। এ ধরণের ব্যক্তি সমাজের মানুষের জন্য পূজনীয় ও অনুকরণীয়। সৎসাহসী ব্যক্তি সমাজ, দেশ ও জাতির অহংকার এবং সমাজের, দেশের বা জাতির যেকোনো বিপদে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করে না। তরণীসেন সেই সৎসাহসের প্রতীক। অন্যায়ের প্রতিবাদ এবং দেশের স্বাধীনতা রক্ষা করতে যতটুকু শক্তি আছে তা প্রয়োগ করার জন্য সৎসাহস থাকা বাঞ্ছনীয়। পরিশেষে বলা যায়, আমরা তরণীসেনের মত সৎসাহসী হব। দেশের জন্য জীবন উৎসর্গ করতে কখনও পিছপা হব না।

5 views

Related Questions