1 Answers

'রানার সাফল্য দেশ ও দশের জন্য কল্যাণ বয়ে আনবে'-এ বক্তব্যের সাথে আমি একমত। উদ্যোক্তা প্রতিটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। 

তারা দেশের ব্যবসা-বাণিজ্য বাড়িয়ে দেশকে উন্নতির শিখরে নিয়ে যায়। এছাড়া, একজন উদ্যোক্তা নিজের ও অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে।

উদ্দীপকের রানা কলেজে পড়ার সময় দেখলো ছাত্র-ছাত্রীদের বিভিন্ন কাজে ফটোকপির প্রয়োজন হয়। কিন্তু আশপাশে ফটোকপির দোকান না থাকায় তাদের অনেক দূরে যেতে হয়। তাই সে কলেজ মোড়ে একটি ফটোকপির দোকান দেয়। তার আত্মবিশ্বাস ও ঝুঁকি নেওয়ার সাহস তাকে দ্রুত সফলতা এনে দেয়। ফটোকপির দোকান স্থাপন করায় রানার কর্মসংস্থান হয়। ধৃত সফলতা লাভ করায় তাকে দেখে অনেকে অনুপ্রাণিত হয়। তারাও রানার মতো ব্যবসায় উদ্যোগ নিতে চায়। এর ফলে বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ফলে মানুষের জীবনযাত্রার মান বাড়বে। এতে দেশের অর্থনীতিতে গতি আসবে। 

সুতরাং, রানার সাফল্য দেশ ও দশের জন্য কল্যাণকর।

4 views

Related Questions