1 Answers

উদ্দীপকের মনীষী অর্থাৎ হযরত মুহাম্মদ (স.) প্রতিবেশী ও দীন-দুঃখীদের দরদি বন্ধু ছিলেন।- উক্তিটির সাথে আমি একমত পোষণ করছি।

মহানবি হযরত মুহাম্মদ (স.) ছিলেন অসংখ্য মানবীয় গুণে গুণান্বিত। প্রতিবেশীদের প্রতি দরদি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাঁর চরিত্রের একটি মহৎ গুণ। তিনি ছিলেন প্রতিবেশীর একান্ত আপনজন। তিনি প্রতিদিন পাড়াপ্রতিবেশীদের খোঁজখবর নিতেন। কোনো প্রতিবেশী অভুক্ত থাকলে তিনি তার ক্ষুধা দূরীকরণের চেষ্টা করতেন। অসুস্থকে পরিচর্যা করতেন এবং তার সঙ্গে সংবেদনশীল ও হৃদ্যতাপূর্ণ আচরণ করার জন্য সবাইকে নির্দেশ দিতেন। বিপদে-আপদে জাতি, ধর্ম, বর্ণ, ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের সাহায্যে এগিয়ে আসতেন। তিনি ছিলেন বিত্তবান, বিত্তহীন নির্বিশেষে সবার সমত্মীয়। উঁচুনীচু ভেদাভেদ তাঁর কাছে ছিল না। তাই অতি দীন-দুঃখীও তাঁর সাথে বসতে পারতেন। নিজের ক্ষতি স্বীকার করেও তিনি তাদের দুঃখ-দারিদ্র্য মোচনে ব্যস্ত থাকতেন। গরিব-দুঃখীদের প্রতি যারা সাহায্যের জন্য হাত প্রসারিত করত, তারা হযরত মুহাম্মদ (স.)-এর কাছ থেকে অশেষ দোয়া লাভ করত। মহানবি (স.) নিজেই বলেছেন, "আমাকে তোমরা গরিবদের মাধ্যমে স্মরণ করবে।" মহানবি (স.) উদারভাবে দান করতেন, নিজের শেষ সম্বলটুকুও দান করতে তিনি কুণ্ঠাবোধ করতেন না। তবে তিনি ভিক্ষাবৃত্তিকে অপছন্দ করতেন। সক্ষম ব্যক্তিকে তিনি খেটে উপার্জন করে খাওয়ার পরামর্শ দিতেন। তাঁর মতে, “নিচু হাত থেকে (চাওয়ার হাত) উঁচু হাত (দেওয়ার হাত) উত্তম।”

পরিশেষে বলা যায়, মহানবি (স.) প্রতিবেশী এবং দীন-দুঃখীদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন। তিনি সুখে-দুঃখে সর্বদা তাদের পাশে থাকতেন এবং তাদের সাহায্য-সহযোগিতা করতেন। অতএব, “মহানবি (স.) প্রতিবেশী এবং দীন-দুঃখীদের দরদি বন্ধু ছিলেন"- উক্তিটি যথার্থ হয়েছে।

5 views

Related Questions