1 Answers

হ্যাঁ, লাইব্রেরি থেকে কেনা বইগুলোর মতো বই পড়া খুবই প্রয়োজন- বক্তব্যটির সাথে আমি একমত। কেননা এ ধরনের ইতিহাস বিষয়ক বইগুলো আমাদের প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে সহায়তা করে।

মানবসমাজ ও সভ্যতার বিবর্তনের সত্যনির্ভর বিবরণই হলো ইতিহাস। এটি মানুষের সমাজ ও সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের প্রমাণ ও লিখিত দলিল। মানুষের সম্পাদিত কাজ, চিন্তা-ভাবনা, পরিকল্পনাসহ অতীতে ঘটে যাওয়া সব ঘটনাই ইতিহাসের অন্তর্ভুক্ত। উদ্দীপকের বইগুলোতেও প্রাচীন ইতিহাস  ও কিংবদন্তী বর্ণিত হয়েছে।

উদ্দীপকে দেখা যায়, ছাত্ররা মহাস্থানগড়ে শিক্ষা সফরে গিয়ে পাশের একটি লাইব্রেরি থেকে কিছু বই কেনে। বইগুলোতে বেহুলা-লক্ষিন্দরের কাহিনি ও মহাস্থানগড়ের ইতিহাস বর্ণিত রয়েছে। এ ধরনের ইতিহাসভিত্তিক বইগুলো পড়া খুবই জরুরি। কেননা, ইতিহাস পাঠ মানুষকে হারানো অতীত সম্পর্কে জানতে সহায়তা করে। এছাড়া অতীতের প্রেক্ষাপটে বর্তমান অবস্থা বুঝতে ও সম্ভাব্য ভবিষ্যৎ অনুমান করতে সাহায্য করে। ইতিহাস পাঠের ফলে মানুষের পক্ষে নিজ দেশ ও জাতি সম্পর্কে মঙ্গল-অমঙ্গলের পূর্বাভাস পাওয়া সম্ভব। অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে। কারও নিজ দেশ-জাতির সফল সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্যের ইতিহাস থাকলে তাহলে ইতিহাসের বিবরণ মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। একই সঙ্গে তা আত্মপ্রত্যয়ী ও আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। আবার ইতিহাস পাঠের মাধ্যমে মানবসমাজ ও সভ্যতার উত্থান- পতনের কারণগুলো জানা যায়। ফলে মানুষ ভালো-মন্দের পার্থক্য বুঝতে এবং নিজের কর্মের পরিণতি সম্পর্কে সচেতন হতে পারে।

উপরের আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয়, নিজেকে সমৃদ্ধ করা এবং সমাজ, দেশ ও জাতির স্বার্থে ইতিহাস গ্রন্থ পাঠ করা অত্যন্ত জরুরি।

4 views

Related Questions