1 Answers

দেশ ও জাতির অগ্রগতির জন্য ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম।

ইতিহাস সচেতন নাগরিক দেশ ও জাতির অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। ইতিহাস পাঠ মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে ও ভবিষ্যৎ সম্পর্কে অনুমান ও পরিকল্পনা করতে সাহায্য করে। এর ফলে মানুষ নিজের ও দেশের মঙ্গল-অমঙ্গলের পূর্বাভাস পাওয়ার পাশাপাশি উন্নত ভবিষ্যতের জন্য কর্মপরিকল্পনা তৈরি করতে পারে।

ইতিহাস পাঠ মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে। আর এ বিবরণ যদি হয় নিজ দেশ ও জাতির সফল সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্যের, তাহলে তা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং আত্মপ্রত্যয়ী করে গড়ে তোলে। বিভিন্ন মানবগোষ্ঠীর উত্থান-পতন এবং সভ্যতার বিকাশ ও পতনের কারণগুলো জানতে পারলে মানুষ ভালো-মন্দের পার্থক্যটা সহজেই বুঝতে পারে। ফলে সে তার কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে। ইতিহাস পাঠ করলে বিচার বিশ্লেষণের ক্ষমতা বাড়ে, জ্ঞানচর্চার প্রতি আগ্রহ জাগে, যা বাস্তব জীবনে চলার জন্য উৎকৃষ্টতম শিক্ষা।

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, দেশ ও জাতির অগ্রগতির জন্য ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম- উক্তিটি যুক্তিযুক্ত ও যথার্থ।

5 views

Related Questions