1 Answers
প্রাচীন বাংলায় সাহিত্য ও সংস্কৃতির বিকাশে রাজা বল্লাল সেনের অবদান ছিল অপরিসীম।
বল্লাল সেন শুধু একজন সফল শাসকই ছিলেন না, তিনি একজন সুপন্ডিত ব্যক্তি ছিলেন। তার বিদ্যানুরাগ ও সৃষ্টিশীল চিন্তাভাবনা তৎকালীন সময়ে সুপরিচিত ছিল। বল্লাল সেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি মননশীলতার চর্চা করেছেন। বিদ্যাচর্চা এবং শিল্প ও সাহিত্যের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তার আগে বাংলার কোনো রাজা সাহিত্য ক্ষেত্রে এরূপ প্রতিভার পরিচয় দিতে পারেননি। বল্লাল সেনের সাহিত্য প্রতিভার উজ্জ্বল প্রকাশ ঘটেছে 'দানসাগর' ও 'অদ্ভুতসাগর' নামক দুটি গ্রন্থে। সেন বংশের এ সংস্কৃতিবান শাসক সমকালীন কবি-সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতা করতেন। তার এসব কর্মকাণ্ডগুলো প্রাচীন বাংলায় সাহিত্যের বিকাশে অবদান রাখে।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, সাহিত্যের বিকাশের জন্য রাজা বল্লাল সেনের অবদান ছিল অপরিসীম।