'বাংলা সাহিত্যের উন্নতি ও বিকাশে উক্ত শাসকের অবদান অনস্বীকার্য'- বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
বাংলা সাহিত্যের উন্নতি ও বিকাশে উক্ত শাসকের অর্থাৎ আলাউদ্দিন হুসেন শাহের অবদান অনস্বীকার্য।
বাংলা সাহিত্যের উন্নতি ও বিকাশের জন্য আলাউদ্দিন হুসেন শাহের শাসনকাল অমর হয়ে আছে। সে সময় তার উদার পৃষ্ঠপোষকতার কারণে বাংলা সাহিত্যের অপরিমেয় শ্রীবৃদ্ধি ঘটে। তিনি যোগ্য কবি ও সাহিত্যিকদের উৎসাহিত করার জন্য পুরস্কার প্রদান করতেন। সে যুগের প্রখ্যাত কবি ও সাহিত্যিকদের মধ্যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, মালাধর বসু, বিজয় গুপ্ত, বিপ্রদাস, পরাগল খান ও যশোরাজ খান বিশেষভাবে উল্লেখযোগ্য। তার পৃষ্ঠপোষকতায় তারা অসংখ্য মূল্যবান গ্রন্থ রচনা করেন। তাদের নিরলস সাহিত্যকর্ম বাংলার ইতিহাসকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। সে সময়ে মালাধর বসু 'শ্রীমদ্ভগবদ্' ও 'পুরাণ' এবং কবিন্দ্র পরমেশ্বর 'মহাভারত' বাংলায় অনুবাদ করেন। বস্তুত আলাউদ্দিন হুসেন শাহের উদার দৃষ্টিভঙ্গি ও পৃষ্ঠপোষকতার কারণেই কবি এবং সাহিত্যিকরা কালজয়ী সব রচনা লিখতে সক্ষম হয়েছিলেন।
আলাউদ্দিন হুসেন শাহ সম্পর্কিত উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, বাংলা সাহিত্যের উন্নতি ও বিকাশে তার অবদান অনস্বীকার্য।