1 Answers
উদ্দীপকে সুবাদার শায়েস্তা খানের শাসনামল সম্পর্কে আলোকপাত করা হয়েছে। বাংলায় মুঘল শিল্পকলা বিস্তারে তাঁর অবদান অনস্বীকার্য
মুঘল আমলে শায়েস্তা খানের স্থাপত্য ও শিল্পকীর্তি বাংলার সাংস্কৃতিক জীবনে এক সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করেছিল। বিচিত্র সৌধমালা, মনোরম সাজে সজ্জিত তখনকার ঢাকা নগরী স্থাপত্য শিল্পের প্রতি তাঁর গভীর অনুরাগের সাক্ষ্য বহন করে। শায়েস্তা খানের আমলে নির্মিত লালবাগের কেল্লা আজও তাঁর শাসনকালকে স্মরণীয় করে রেখেছে। লালবাগের দুর্গের ভেতরে রয়েছে শায়েস্তা খানের কন্যা 'বিবি পরির সমাধি সৌধ'। মার্বেল পাথরে নির্মিত এ সমাধি ভবনটিকে এখন পর্যন্ত এদেশের সর্বাধিক সুন্দর মুসলিম স্মৃতিসৌধ হিসেবে গণ্য করা হয়। এছাড়া হোসেনি দালান, ছোট কাটরা, সফী খানের মসজিদ, চকবাজারের মসজিদ, সাত গম্বুজ মসজিদ, বুড়িগঙ্গার মসজিদের সাথে শায়েস্তা খানের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। স্থাপত্য শিল্পের বিকাশের জন্য এ যুগকে বাংলায় মুঘলদের স্বর্ণযুগ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।