1 Answers

উক্ত আমলে তথা মধ্যযুগে বাংলার অর্থনীতি সমৃদ্ধ ছিল। কেননা, এ যুগে অর্থনৈতিকভাবে বাংলা ছিল স্বয়ংসম্পূর্ণ।

নদীমাতৃক বাংলার ভূমি চিরদিনই প্রকৃতির অকৃপণ আশীর্বাদে পরিপুষ্ট। এখানকার কৃষিভূমি অত্যন্ত উর্বর হওয়ায় আবহমানকাল থেকেই বৃষি অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস হিসেবে কাজ করেছে। এ দেশের অধিবাসীদের বৃহত্তর অংশ ছিল কৃষক। বাংলার মাটিতে কৃষিজাত দ্রব্যের প্রাচুর্য ছিল। এখানে প্রচুর পরিমাণে কৃষিপণ্য যেমন: ধান, গম, পাট তুলা, ইক্ষু, পেঁয়াজ, রসুন জন্মাতো। ফলে দেশের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত পণ্য বিদেশেও রপ্তানি করা হতো। বস্তুত অনুকূল প্রাকৃতিক পরিবেশ, ভূমির উর্বরতা ও ফলনের প্রাচুর্যের জন্য কৃষিকে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস বলা হয়।

বাংলার কৃষি ও শিল্প পণ্যের প্রাচুর্য এবং বিদেশে এগুলোর ব্যাপক চাহিদার ফলে বিদেশের সাথে বাংলার বাণিজ্যিক তৎপরতা মুসলমান শাসন আমলে অভূতপূর্ব প্রসার লাভ করেছিল। বাংলার বিভিন্ন রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল সুতি কাপড়, মসলিন, রেশমি বস্তু, চিনি, গুড়, আদা ইত্যাদি। বিবিধ কৃষি ও শিল্পজাত দ্রব্য ছাড়াও বাংলা থেকে লবণ, গালা, আফিম, নানা প্রকার মসলা, ঔষধ ইত্যাদি ভারতবর্ষের বিভিন্ন স্থানে এবং বিভিন্ন দেশে পাঠানো হতো। ব্যবসা-বাণিজ্যের সিংহভাগই ছিল রপ্তানি নির্ভর।

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, মধ্যযুগে বাংলা ছিল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ।

4 views

Related Questions