1 Answers
স্থাপত্য শিল্পের বিকাশে শায়েস্তা খানের শাসনামলকে মুঘল আমলের স্বর্ণযুগ বলা হয়- উক্তিটি যথার্থ।
শায়েস্তা খানের শাসনকাল বাংলার স্থাপত্য শিল্পের জন্য সবিশেষ উল্লেখযোগ্য। তার আমলে নির্মিত স্থাপত্যকীর্তির মধ্যে ছোট কাটরা, লালবাগ কেল্লা, পরি বিবির সমাধি সৌধ, হোসেনী দালান, সুফী খানের মসজিদ, বুড়িগঙ্গার মসজিদ, চক মসজিদ প্রভৃতি উল্লেখযোগ্য।
শায়েস্তা খানের শাসনামলে বিচিত্র সৌধমালা মনোরম সাজে সজ্জিত তৎকালীন ঢাকা নগরী স্থাপত্য শিল্পের প্রতি তার গভীর অনুরাগের সাক্ষ্য বহন করে, আর কোন সুবাদার বা শাসনকর্তা ঢাকায় তার ন্যায় নিজের স্মৃতিকে এতবেশি জ্বলন্ত করে রেখে যেতে পারেনি, শুধু তাই নয় তিনি তার শাসনকার্যেও বেশ সফল ছিলেন। স্থাপত্যশিল্পের পাশাপাশি তিনি রাজ্যশাসন ও রাজ্যে অর্থনৈতিক ব্যবস্থাপনাও বাংলার ইতিহাসে উজ্জ্বল। তার সময়ে পণ্য দ্রব্যের দাম এতই সস্তা ছিল যে, টাকায় আট মণ চাল পাওয়া যেতো।
স্থাপত্যশিল্পের বিবেচনায় শায়েস্তা খানের শাসনামলকে বাংলায় মুঘলদের স্বর্ণযুগ বলা যৌক্তিক।