1 Answers
উদ্দীপকে দুর্জয়ের মনে পড়া শাসক অর্থাৎ শায়েস্তা খানের শাসনকালকে | স্থাপত্য শিল্পের স্বর্ণযুগ বলে আমি মনে করি।
শায়েস্তা খানের শাসনকাল বাংলা স্থাপত্য শিল্পের জন্য সবিশেষ উল্লেখযোগ্য। বিচিত্র সৌধমালা, মনোরম সাজে সজ্জিত তৎকালীন ঢাকা নগরী স্থাপত্য শিল্পের প্রতি তার গভীর অনুরাগের সাক্ষ্য বহন করে। তার আমলে নির্মিত স্থাপত্য শিল্পের মধ্যে লালবাগ কেল্লা ও হোসেনি দালান অন্যতম। এছাড়াও ছোট কাটরা, পরী বিবির সমাধি-সৌধ, সুফী খানের মসজিদ, চক মসজিদ ইত্যাদি তার স্থাপত্য কার্যের মধ্যে উল্লেখযোগ্য। তাছাড়াও ঢাকার বুড়িগঙ্গার মসজিদও তার নির্মিত অন্যতম স্থাপত্য কীর্তি। অন্য কোনো সুবাদার বা শাসনকর্তা ঢাকায় শায়েস্তা খানের ন্যায় নিজের স্মৃতিকে এত বেশি জ্বলন্ত রেখে যেতে পারেন নি।
পরিশেষে বলা যায়, স্থাপত্য শিল্পের বিকাশের জন্য শায়েস্তা খানের যুগকে স্বর্ণযুগ হিসেবে অভিহিত করা হয়।