1 Answers

সুলতানি আমলের স্থাপত্য শিল্পের মধ্যে প্রাসাদ, মসজিদ, সমাধি- সৌধ, মিনার প্রভৃতি স্থাপত্যকর্ম ছিল।
মুসলমান শাসকগণ ইসলামের গৌরবকে সুপ্রতিষ্ঠিত এবং নিজেদের শাসনকালকে স্মরণীয় করে রাখতে বাংলার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে অনেক মসজিদ, কবর, দরগাহ নির্মাণ করেছিলেন। মসজিদ নির্মাণকে • মুসলমান শাসকগণ অতিশয় পুণ্যের কাজ বলে বিবেচনা করতেন। সুলতানি আমলের স্থাপত্যের ধ্বংসাবশেষের মধ্যে এখনও অনেক স্মৃতিচিহ্ন রয়েছে। স্বাধীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী গৌড় ও পান্ডুয়াতে মুসলিম ঐতিহ্যের বেশিরভাগ স্থাপত্যগুলো গড়ে উঠেছিল। এ আমলে নির্মিত মসজিদগুলোর মধ্যে অন্যতম হলো আদিনা মসজিদ, এক লাখি মসজিদ, বাবা আদমের মসজিদ, ষাট গম্বুজ মসজিদ, বারদুয়ারি মসজিদ, ছোট সোনা মসজিদ প্রভৃতি। মসজিদের পাশাপাশি এ সময় গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি, খান জাহান আলীর সমাধি, কদম রসুল ভবন, দাখিল দরওয়াজা প্রভৃতি সমাধি সৌধ ও তোরণও সুলতানি আমলের স্থাপত্য শিল্পের নিদর্শন।

5 views

Related Questions