1 Answers
১৩৩৮ খ্রিষ্টাব্দে ফখরুদ্দিন মুবারক শাহ এর বাংলার সিংহাসনে আরোহণের মধ্যদিয়ে বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা হয়।
১৩৩৮ খ্রিষ্টাব্দে সোনারগাঁওয়ের শাসনকর্তা বাহরাম খানের মৃত্যু হয়। বাহরাম খানের মৃত্যুর পর তার কর্মচারী ফখরা 'ফখরুদ্দিন মুবারক শাহ' নাম নিয়ে সোনারগাঁওয়ের সিংহাসনে বসে স্বাধীনতা ঘোষণা করেন। আর এভাবেই বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা হয় যা পরবর্তী প্রায় দুইশত বছর স্থায়ী হয়।
6 views
Answered