1 Answers
সেন রাজবংশের পতনের মধ্য দিয়ে বাংলায় এক নতুন যুগের সূচনা হয়- মন্তব্যটি যথার্থ। কেননা সেন বংশের পতনের মধ্য দিয়েই বাংলায় মুসলিম শাসনের সূচনা ঘটে।
তেরো শতকের প্রথম দিকে মুসলিম সেনাপতি বখতিয়ার খলজি নদীয়া আক্রমণ করেন। বৃদ্ধ রাজা লক্ষণ সেন কোনো প্রতিরোধ না করে নদীপথে পূর্ববঙ্গের রাজধানী বিক্রমপুরে আশ্রয় নেন। ফলে উত্তর ও উত্তর-পশ্চিম বাংলা বখতিয়ার খলজি সহজেই দখল করে নেন। গৌড়কে কেন্দ্র করে বাংলায় মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ-পূর্ব বাংলায় লক্ষণ সেন আরও ২/৩ বছর রাজত্ব করে ১২০৬ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর মাত্র কিছুকাল তার দুই পুত্র পূর্ব বাংলা শাসন করেন।
উদ্দীপকের বর্ণনায় সেন রাজবংশ প্রতিষ্ঠার ইতিহাস প্রতিফলিত হয়েছে। লক্ষণ সেনের বার্ধক্যজনিত দুর্বলতা ও উদাসীনতার সুযোগে মুসলিম সেনাপতি বখতিয়ার খলজি সহজেই বাংলা দখল করে নেন। এভাবে লক্ষণ সেনের পরাজয়ের মধ্য দিয়ে মূলত সেন বংশের রাজত্বের পরিসমাপ্তি ঘটে এবং বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়।
উপরের আলোচনা থেকে তাই বলা যায়, বখতিয়ার খলজি কর্তৃক লক্ষণ সেনকে পরাজিত করার মধ্য দিয়ে সেন রাজবংশের পতন ঘটে এবং বাংলায় মুসলমান শাসনের সূচনা হয়।