1 Answers

উদ্দীপকের "ভৌমিক প্রাইভেট লিমিটেডের মালিকানা দখল বাংলার ইতিহাসে নতুন সূচনারই চিত্র"- উক্তিটি যথার্থ।

তেরো শতকের প্রথম দিকে মুসলিম সেনাপতি বখতিয়ার খলজি নদীয়া আক্রমণ করেন। বৃদ্ধ রাজা লক্ষণ সেন কোনো প্রতিরোধ না করে নদীপথে পূর্ববঙ্গের রাজধানী বিক্রমপুরে আশ্রয় নেন। ফলে উত্তর ও উত্তর-পশ্চিম বাংলা বখতিয়ার খলজি সহজেই দখল করে নেন। গৌড়কে কেন্দ্র করে বাংলায় মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ-পূর্ব বাংলায় লক্ষণ সেন আরও ২/৩ বছর রাজত্ব করে ১২০৬ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর মাত্র কিছুকাল তাঁর দুই পুত্র পূর্ব বাংলা শাসন করেন।

উদ্দীপকের বর্ণনায় লক্ষণীয়, ভৌমিক প্রাইভেট লিমিটেডের মালিকানা চলে যায় পাশের গ্রামের মনসুর আলীর কাছে। তখন থেকে এটি মুসলিম মালিকের অধীনে পরিচালিত হয়। ঠিক তেমনি লক্ষণ সেনের বার্ধক্যজনিত দুর্বলতা ও উদাসীনতার সুযোগে মুসলিম সেনাপতি বখতিয়ার খলজি সহজেই বাংলা দখল করে নেন। এভাবে লক্ষণ সেনের পরাজয়ের মধ্য দিয়ে মূলত সেন বংশের রাজত্বের পরিসমাপ্তি ঘটে এবং বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়। উদ্দীপকেও এ ঘটনারই প্রতিচ্ছবি দেখা যায়।

উপরের আলোচনা থেকে তাই বলা যায়, ভৌমিক প্রাইভেট লিমিটেডের মালিকানা দখল বাংলার ইতিহাসে মুসলিম শাসনের অভ্যুদ্বয়ের চিত্রকেই তুলে ধরে। যা এক নতুন যুগের সূচনা করে।

4 views

Related Questions