ক্রীড়া গ্রিক সভ্যতায় একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে।" উক্তিটি বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
"ক্রীড়া গ্রিক সভ্যতায় একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে"- উক্তিটি যথার্থ।
ইজিয়ান সাগরের দ্বীপপুঞ্জে এবং এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে অবস্থিত গ্রিক সভ্যতা প্রাচীন সভ্যতাগুলোর অন্যতম। এ সভ্যতার অধিবাসীরা ছিল সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্যের অধিকারী। মানব ইতিহাসে গ্রিকরা শিক্ষা, সাহিত্য, ধর্ম, দর্শন, বিজ্ঞান, স্থাপত্য, ভাস্কর্য প্রভৃতি সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তবে খেলাধুলায় তাদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। গ্রিক সভ্যতায় শিশুদের খেলাধুলার প্রতি বিশেষ নজর দেওয়া হতো। বিদ্যালয়ে তাদের খেলাধুলার হাতেখড়ি হতো। উৎসবের দিনে গ্রিসে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা হতো এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল দেবতা জিউসের সম্মানে অনুষ্ঠিত প্রতিযোগিতা। এ অলিম্পিক ক্রিড়া প্রতিযোগিতায় দেশের শ্রেষ্ঠ ক্রীড়াবিদরা অংশ নিত। এতে দৌড়ঝাঁপ, মল্লযুদ্ধ, চাকা নিক্ষেপ, বর্শা ছোড়া, মুষ্টি যুদ্ধ, ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতার ব্যবস্থা থাকতো। প্রতি চার বছর পর পর এ খেলা অনুষ্ঠিত হতো। বিভিন্ন নগররাষ্ট্রের খেলোয়াররা অংশ নিত এ খেলায়। এ প্রতিযোগিতাকে ঘিরে গ্রিক নগররাষ্ট্রগুলোর মধ্যে শত্রুতার বদলে সৌহার্দ্যপূর্ণ মনোভাব গড়ে ওঠে।
উপরের আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, ক্রীড়া গ্রিক সভ্যতায় একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে।