“'ক' এবং 'খ' এর মিলন জীবজগতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে" -বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে 'ক' ও 'খ' যথাক্রমে পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেট বা ডিম্বাণুকে নির্দেশ করে। পুংগ্যামেট ও ডিম্বাণুর মিলন হলো নিষেক। এ নিষেক প্রক্রিয়া প্রকৃতিতে জীবজগতের টিকে থাকার নিয়ামক। উদ্ভিদের উপর সমস্ত প্রাণিকুল নির্ভরশীল। কারণ পৃথিবীর সকল প্রাণীই খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। প্রকৃতিতে উদ্ভিদ টিকে না থাকলে প্রাণিকুলের অস্তিত্বও বিলীন হয়ে যাবে। আমরা জানি, উদ্ভিদের বিশেষ করে সপুষ্পক উদ্ভিদের টিকে থাকা নির্ভর করে বীজের উপর। আবার নিষেকের পর নিষিক্ত ডিম্বকই ধীরে ধীরে বীজে পরিণত হয় এবং গর্ভাশয় ফলে পরিণত হয়। ফলে পরিপক্ক বীজ অঙ্কুরিত হয়ে নতুন উদ্ভিদের জন্ম দেয় এবং উদ্ভিদকুলকে রক্ষা করে। আবার পরিবেশে উদ্ভিদকুল টিকে থাকলে প্রাণিকুলও টিকে থাকবে। কারণ প্রাণীরা সকল খাদ্য উদ্ভিদের মাধ্যমেই পেয়ে থাকে। বিভিন্ন ধরনের ফল, বীজ প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহারিত হয়। আবার উদ্ভিদ সালোকসংশ্লেষণের মাধ্যমে পরিবেশে CO2 ও O2 এর ভারসাম্য রক্ষা করে, যা প্রাণিকুলকে রক্ষা করতে প্রত্যক্ষ ভূমিকা রাখে।
সুতরাং এটি বোঝা যায় যে, উদ্দীপকের 'ক' ও 'খ'-এর সংযুক্তি তথা মিলন জীবজগতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।