1 Answers
উদ্দীপকে ছকে 'P' দেশের মাথাপিছু আয় ৪৯,৯০০ মার্কিন ডলার ও 'R' দেশের মাথাপিছু আয় ১,৪৬০ মার্কিন ডলার। মাথাপিছু আয়ভিত্তিক শ্রেণিবিন্যাসের দৃষ্টিকোণ হতে 'P' একটি উন্নত দেশ ও 'R' একটি নিম্ন মধ্যম আয়ের দেশ। 'R' আয়ভিত্তিক দেশকে 'P' আয়ভিত্তিক দেশে রূপান্তরে 'M' ও 'N' এর মধ্যে 'N' মাধ্যমটি অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এক্ষেত্রে নিম্ন মধ্যম আয়ের দেশগুলো সাধারণত উন্নয়নশীল দেশ হিসেবে আখ্যায়িত করা হয়। এসব দেশের অধিকাংশে বেশ কিছুকাল থেকেই উন্নয়নের ধারা শুরু হয়েছে বলে প্রতিভাত হয়। এসব দেশে কৃষির প্রাধান্য থাকলেও কৃষি ব্যবস্থা সর্বোচ্চ উৎপাদনশীল নয়। তাই 'P' দেশের ন্যায় হতে চাইলে 'R' দেশের কৃষি উৎপাদন আরও উন্নত ও আধুনিক করতে হবে, যা 'M' দ্বারা চিহ্নিত। কিন্তু 'P' এর ন্যায় উন্নত দেশের অর্থনীতি কৃষিনির্ভর নয়। উন্নত দেশসমূহে আর্থসামাজিক অবকাঠামো অত্যন্ত উন্নত। শিল্পখাত সম্প্রসারিত, পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা উন্নত ও আন্তর্জাতিক বাণিজ্য অর্থনীতির অনুকূল। এসব দেশের সকল জনগণের আবাসন, শিক্ষা সুবিধা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত রয়েছে। উদ্দীপকের 'R' দেশটিকে 'P' তে রূপান্তরিত করতে চাইলে অর্থাৎ 'P'-এর উল্লিখিত বৈশিষ্ট্যসমূহ পরিকল্পনা 'M' দ্বারা তথা উন্নত ও আধুনিক কৃষি ব্যবস্থার মাধ্যমে অর্জন করা সম্ভব নয়। অপরদিকে, পরিকল্পিত উন্নয়ন কর্মসূচির আওতায় উন্নত কৃষি ব্যবস্থাসহ উন্নত দেশের অন্যান্য বৈশিষ্ট্যগুলোও 'R' রাষ্ট্রের পক্ষে অর্জন করা সম্ভব হবে।
সুতরাং 'R' আয়ভিত্তিক দেশকে 'P' আয়ভিত্তিক দেশে রূপান্তরে পরিকল্পিত উন্নয়ন কর্মসূচি তথা 'N' মাধ্যমটি অধিকতর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।