1 Answers
বোরহান সাহেবের প্রতিষ্ঠানের মুনাফা বাড়াতে আদর্শ একজন নেতার সাংগঠনিক দক্ষতার গুণটি ভূমিকা রেখেছে বলে আমি মনে করি।
যিনি নেতৃত্ব দেন তিনিই নেতা। নেতার কাজ হচ্ছে উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠানের কর্মীদের উৎসাহিত করা ও নির্দিষ্ট লক্ষ্যে পরিচালনা করা। একজন আদর্শ নেতা তার দক্ষতা, ব্যক্তিত্ব, সাহস, পরিশ্রম প্রভৃতির মাধ্যমে প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। উদ্দীপকের বোরহান সাহেব অ্যালুমিনিয়াম ফয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। তিনি কর্মীদের সাথে আলোচনা করে তথ্য সংগ্রহ করেন। এছাড়া, তিনি তার প্রতিষ্ঠানে কোন কাজের জন্য কে উপযুক্ত, তা বাছাই করে দায়িত্ব ভাগ করে দেন।
একজন নেতার প্রতিষ্ঠানের সব বিষয়ে দক্ষতা থাকা উচিত। এতে কোন দায়িত্বের জন্য কে উপযুক্ত, তা তিনি নির্ধারণ করতে পারেন। এছাড়া আদর্শ নেতা কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে প্রতিষ্ঠানের কর্মীদেরকে ভাগ করে দেন। এতে কর্মীরা দক্ষতা ও যোগ্যতার সাথে কাজ করতে পারে। তারা কাজে উৎসাহিত হয় এবং উৎপাদন বাড়াতে সহায়তা করে। ফলে প্রতিষ্ঠানে পণ্য বিক্রি ও মুনাফা বাড়ার সম্ভাবনা তৈরি হয়। এভাবে সাংগঠনিক দক্ষতার গুণের ব্যবহারে কার্যকর উপায়ে কাজ করা সম্ভব। তাই বলা যায়, বোরহান সাহেবের প্রতিষ্ঠানের মুনাফা বাড়াতে সাংগঠনিক দক্ষতার গুণটি সহায়ক হয়েছে।