1 Answers

উদ্দীপকে অনুকূল সামাজিক পরিবেশের উপাদান মি. জামানের ব্যবসায়ের রপ্তানি বাড়াতে সহায়ক ভূমিকা পালন করছে। 

জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, সুনাম, মানবসম্পদ, ঐতিহ্য প্রভৃতি ব্যবসায়ের সামাজিক উপাদান। এসব উপাদান ব্যবসায়ে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। 

উদ্দীপকের মি. জামান চীন থেকে আমদানিকৃত কাপড় দিয়ে গার্মেন্টস ফ্যাক্টরিতে পোশাক প্রস্তুত করেন। প্রস্তুতকৃত পোশাক ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করেন। মানসম্মত পোশাক প্রস্তুতের জন্য তিনি। দক্ষ মানবসম্পদ ব্যবহার করেন। এ ধরনের পোশাকের প্রতি ক্রেতাদের মনোভাব ইতিবাচক হয়। ইউরোপে পোশাক রপ্তানির ফলে প্রতিষ্ঠানটির সুনাম বাড়ে। ফলে মি. জামানের তৈরিকৃত পণ্যের চাহিদাও বাড়ে। এখানে মানবসম্পদ, সুনাম ও ভোক্তাদের মনোভাব সামাজিক পরিবেশের উপাদান। 

তাই বলা যায়, অনুকূল সামাজিক পরিবেশের উপাদানের কারণে মি. জামানের প্রতিষ্ঠানের রপ্তানি বেড়েছে।

6 views

Related Questions