1 Answers

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে উদ্দীপকের জামানের মতো উদ্যোক্তাদের অবদান অপরিসীম। 

উদ্যোক্তারা তাদের উদ্যোগমূলক কাজের মাধ্যমে নিজেদের পাশাপাশি অন্যদের জীবিকা অর্জনের ব্যবস্থা করেন। সম্পদের সঠিক ব্যবহার, জাতীয় উৎপাদন ও আয় বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ মানবসম্পদ তৈরি প্রভৃতির মাধ্যমে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখেন। 

উদ্দীপকের জামান প্রথমদিকে আত্মকর্মসংস্থানে নিয়োজিত ছিলেন। বর্তমানে তার ব্যবসায়ের সম্প্রসারণ ঘটেছে। তার দোকানে অনেক মহিলা কাজ করে। তিনি আরও বড় পরিসরে পোশাক কারখানা তৈরির কথা ভাবছেন। এভাবে আরও অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে।জামান ব্যবসায় উদ্যোগের মাধ্যমে নিজের কর্মসংস্থানের পাশাপাদি অনেক মহিলার কাজের সুযোগ তৈরি করেছেন। এতে তারা বদ উপার্জন করে জীবনযাত্রার মান বাড়াতে পারছেন আবার, তার নিয়মিত কাজ করার মাধ্যমে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করছেন। এভাবে তিনি জাতীয় আয় বাড়ানো, বেকারত্ব কমানো, দক্ষ জনশক্তি গড়ে তোল ও সম্পদের সুষ্ঠু ব্যবহার করছেন। অতএব, জামানের মতে উদ্যোক্তারাই দেশের আর্থ-সামাজিক উন্নয়ন করতে পারেন।

5 views

Related Questions