1 Answers

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি।
বর্তমানে বৃহদায়তন ব্যবসায় জগতে কোম্পানি অত্যন্ত জনপ্রিয় ব্যবসায় সংগঠন। পাবলিক লিমিটেড কোম্পানি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে অবদান রাখছে।
উদ্দীপকে রূপালী টেক্সটাইল প্রথম বছর ৪০% হারে লভ্যাংশ ঘোষণা করে। তাই লভ্যাংশ প্রাপ্তির আশায় স্বল্প আয়ের লোকজন তাদের ক্ষুদ্র সঞ্চয় দিয়ে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনে। এটি কোম্পানির তহবিল গঠনে সহায়তা করে।
বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠার মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য উল্লিখিত প্রতিষ্ঠানটি উপযোগী। এ প্রতিষ্ঠানটি জনগণের কাছে শেয়ার বিক্রির মাধ্যমে সঞ্চয়ের প্রবণতা বাড়ায়। অনেক লোকের বেকারত্ব থেকে মুক্তির সুযোগ তৈরি করে। তাই তাদের জীবনযাত্রার মান এবং মাথাপিছু আয় বাড়ে, যা দেশের জাতীয় আয় বাড়াতে ভূমিকা রাখে। এভাবে রূপালী টেক্সটাইল দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে।

4 views

Related Questions

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে অন্যতম প্রতিশ্রুতিশীল ও সুসংগঠিত প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফ্টওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। দিন দিন আমাদের দেশের ইন্টারনেট ব্যবহারকারী বেড়েই চলেছে। এই ইন্টারনেট সবাই যাতে ইতিবাচক হিসেবে ব্যবহার করে, সে ক্ষেত্রে বেসিস অসামান্য ভূমিকা পালন করতে পারে। সম্প্রতি দেশের মুঠোফোন অপারেটরগুলো ফোরজির লাইসেন্স পেয়েছে। এটা আমাদের দেশের তথ্যপ্রযুক্তির জন্য একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে। কারণ, ইন্টারনেটের ধীরগতি এটা ব্যবহার করতে অনেক সমস্যার সৃষ্টি করত। দেশের সর্বত্র সবার মধ্যে তথ্যপ্রযুক্তির আলো ছড়িয়ে দিতে একটি সুসংগঠিত সংঘঠন হিসেবে বেসিসকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। (Bangla to English)
1 Answers 6 Views