1 Answers

রাজেশের গঠিত শিল্পটি কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বলে আমি মনে করি।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ শিল্পের জন্য স্বল্প পুঁজির প্রয়োজন হয় বলে আগ্রহী উদ্যোক্তারা এ শিল্প স্থাপন করতে পারে। উদ্দীপকের রাজেশ ১ কোটি টাকা ঋণ নিয়ে তার এলাকায় একটি

কারখানা স্থাপন করেন। তার কারখানায় ৪০ জন শ্রমিক আছে। তিনি বেশ দক্ষতার সাথে এটি পরিচালনা করছেন। এর ফলে শ্রমিকরা বেশি পণ্য উৎপাদনে সক্ষম হচ্ছে, যা প্রতিষ্ঠানের মুনাফা বাড়াতে সহায়তা করছে।

রাজেশ মুনাফা অর্জন করে তার আয় থেকে সরকারকে কর দিয়ে থাকেন, যা সরকারের রাজস্ব বাড়াতে সহায়তা করে। তিনি ৪০ জন কর্মচারী নিয়োগের মাধ্যমে বেকার সমস্যা কমাতে ভূমিকা পালন করছেন। অনেক যুবক তার কারখানায় কাজ করে আয় বাড়ানোর মাধ্যমে জীবনযাত্রার মান বাড়াতে পারেন। এছাড়া তিনি দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রেও অবদান রাখছেন। সুতরাং, এভাবে রাজেশের গঠিত শিল্পটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

5 views

Related Questions