1 Answers

রাজেশের শিল্পটি আকার বিচারে উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প।

যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ছাড়াও অন্যান্য স্থায়ী সম্পদের মূল্য, প্রতিস্থাপন ব্যয়সহ ৫০ লক্ষ থেকে ১০ কোটি টাকা তাই হলো উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প। এসব প্রতিষ্ঠানে ২৫-৯৯ জন শ্রমিক কাজ করে। এর আয়তন সাধারণত ক্ষুদ্র প্রকৃতির হয়।

উদ্দীপকের রাজেশ তার এলাকায় পাউরুটি ও বিস্কুট তৈরির কারখানা স্থাপন করেন। এখানে পাউরুটি ও বিস্কুট উৎপাদন করায় এটি একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠান। তিনি বেকারিটি প্রতিষ্ঠায় ব্যাংক থেকে ১ কোটি টাকা ঋণ নিলেন। এছাড়া তার কারখানায় ৪০ জন শ্রমিক কাজ করে। রাজেশের ব্যবসায়টির বিনিয়োগকৃত মূলধন ও কর্মচারীর সংখ্যা উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্পের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং, মূলধনের পরিমাণ ও শ্রমিক সংখ্যা বিবেচনায় রাজেশের শিল্পটি ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত।

4 views

Related Questions