1 Answers

কমল সাত্তার EPZ-এর একটি উৎপাদনমুখী বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে চাকরি করে।

এ শিল্প প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ছাড়াও অন্যান্য স্থায়ী সম্পদের মূল্য ৩০ কোটি টাকার বেশি হয়। এখানে ২৫০ জন বা তার বেশি শ্রমিক কাজ করে। এছাড়া এর আকারও সাধারণত বড় হয়। উদ্দীপকের কমল সাত্তার EPZ-এ একটি পোশাক তৈরির কারখানায় কাজ করে। ঐ প্রতিষ্ঠানে আরও ৫০০ থেকে ৬০০ জন শ্রমিক কাজ করে। এরা সুতা থেকে বিভিন্ন ধরনের পোশাক উৎপাদন করে। এ দৃষ্টিকোণ থেকে এটি একটি উৎপাদনমুখী বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। অন্যদিকে, এমন শিল্প প্রতিষ্ঠা করতে সাধারণত ৩০ কোটি টাকার বেশি মূলধন প্রয়োজন হয়। এসব বৈশিষ্ট্য উৎপাদনমুখী বৃহৎ শিল্পের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, কমল সাত্তার EPZ-এ যে প্রতিষ্ঠানে চাকরি করে একে উৎপাদনমুখী বৃহৎ শিল্প বলা যায়।

6 views

Related Questions