1 Answers
জনাব হাকিম ও তার বন্ধুদের স্থাপিত প্রতিষ্ঠানটি হলো উৎপাদনমুখী বৃহৎ শিল্প।
এ ধরনের শিল্প প্রতিষ্ঠানে জমি ও কারখানা ভবন ছাড়া অন্যান্য স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৩০ কোটি টাকার বেশি হয়। এ শিল্পে ২৫০ জনের বেশি শ্রমিক কাজ করে।
উদ্দীপকের জনাব হাকিম ও তার বন্ধুরা মিলে একটি চিনিকল প্রতিষ্ঠা করেন। এজন্য তাদের বিনিয়োগ করতে হয়েছে ৩২ কোটি টাকা। আবার এতে নিয়োজিত শ্রমিক সংখ্যা ৩৫০ জন। এতে শিল্পটির আকার অত্যন্ত বড়। তাদের প্রতিষ্ঠানের সাথে উৎপাদনমুখী বৃহৎ শিল্পের বৈশিষ্ট্যগুলোর মিল আছে। তাই ধরন, বিনিয়োগ ও শ্রমিক সংখ্যা বিবেচনা করে বলা যায়, জনাব হাকিম ও তার বন্ধুদের প্রতিষ্ঠিত শিল্পটি হলো উৎপাদনমুখী বৃহৎ শিল্প।
4 views
Answered