1 Answers

উদ্দীপকের হাসপাতালটি সেবামূলক মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত।

এ ধরনের শিল্পের মাধ্যমে গ্রাহকদের সেবা দেওয়া হয়। সেবামূলক মাঝারি শিল্প স্থাপনে ১ থেকে ১৫ কোটি টাকা বিনিয়োগ করতে হয়। অন্যদিকে, এমন শিল্প প্রতিষ্ঠানে ৫০ থেকে ১০০ জন শ্রমিক কাজ করে থাকে।

উদ্দীপকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কয়েকজন উদ্যোক্তা একটি আধুনিক হাসপাতাল গড়ে তোলেন। হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে। এখানে রোগী এবং ডাক্তারের প্রত্যক্ষ যোগাযোগ ছাড়া কোনো সেবা দেওয়া সম্ভব হয় না। আবার, প্রতিষ্ঠানটি স্থাপনে ১০ কোটি টাকা মূলধন বিনিয়োগ করা হয়েছে। অন্যদিকে এতে ৮০ জন কর্মকর্তা-কর্মচারী কাজে নিয়োজিত থাকে। এসব বৈশিষ্ট্য সেবামূলক মাঝারি শিল্পের সাথে মিলে যায়। সুতরাং, মূলধন ও শ্রমিক সংখ্যা বিবেচনায় হাসপাতালটিকে সেবামূলক মাঝারি শিল্প বলা যায়।

5 views

Related Questions