1 Answers

মি. বাহার ও তার বন্ধুদের প্রতিষ্ঠিত শিল্পটি হলো উৎপাদনমুখী বৃহৎ শিল্প।

এ শিল্প প্রতিষ্ঠানে জমি ও কারখানা ভবন ছাড়াও অন্যান্য স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৩০ কোটি টাকা বা তার বেশি। এখানে ২৫০ জনের বেশি শ্রমিক কাজ করে।

উদ্দীপকের মি. বাহার ও তার বন্ধুরা মিলে একটি পাটকল প্রতিষ্ঠা করেন। এতে পাট থেকে বিভিন্ন পণ্য উৎপাদন করা হয় (যেমন- পাটের ব্যাগ, বস্তা পাপস) প্রভৃতি। তাই এটি একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান। এজন্য তাদের বিনিয়োগ করতে হয়েছে (৫ × ৬) = ৩০ কোটি টাকা। আবার এতে নিয়োজিত শ্রমিক সংখ্যা ৩৫০ জন। এ পরিমাণ শ্রমিক সংখ্যা ও মূলধন শুধু বৃহদায়তন প্রতিষ্ঠানেই দেখা যায়। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি হলো উৎপাদনমুখী বৃহৎ শিল্প।

5 views

Related Questions