1 Answers
জনাব গাজির শিল্পটি হলো উৎপাদনমুখী মাঝারি শিল্প।
এ শিল্প পণ্য সামগ্রী তৈরি বা প্রক্রিয়াকরণের সাথে জড়িত থাকে। এখানে বিনিয়োগের জন্য ১০ থেকে ৩০ কোটি টাকা মূলধন দরকার হয়। এছাড়া এতে ১০০ থেকে ২৫০ জন শ্রমিক কাজ করে।
উদ্দীপকের জনাব গাজির একটি সু কারখানা আছে। এতে জুতা তৈরি করা হয়। এ থেকে বোঝা যায় এটি উৎপাদনমুখী শিল্প। আবার, তার কারখানায় মোট সম্পদের পরিমাণ ২০ কোটি টাকা। অন্যদিকে, প্রতিষ্ঠানটিতে ১৫০ জন শ্রমিক কাজ করে। এ মূলধন ও শ্রমিক সংখ্যার পরিমাণ উৎপাদনমুখী মাঝারি শিল্পের সাথে মিলে যায়। তাই জনাব গাজির প্রতিষ্ঠানটিকে উৎপাদনমুখী মাঝারি শিল্প বলা যায়।
5 views
Answered