1 Answers
মি. সানমুনের শিল্পটি হলো উৎপাদনমুখী বৃহৎ শিল্প।
এ শিল্পে শ্রম ও যন্ত্র ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে পরিণত পণ্যে রূপান্তর করা হয়। এতে বিনিয়োগের জন্য ৩০ কোটি টাকার বেশি মূলধন প্রয়োজন হয়। আর এখানে ২৫০ জনের বেশি শ্রমিক কাজ করে।
উদ্দীপকের মি. সানমুন একটি সিমেন্ট কারখানা স্থাপনের জন্য পায়রা সমুদ্রবন্দর এলাকায় কিছু জমি কেনেন। তিনি শ্রম ও যন্ত্র ব্যবহারের মাধ্যমে পাথরকে প্রক্রিয়াজাত করে সিমেন্টে রূপান্তর করবেন। তার এ শিল্পে ৩০ কোটি টাকার বেশি মূলধনের প্রয়োজন হবে। এক্ষেত্রে সেখানে ২৫০ জনের বেশি শ্রমিক কাজ করতে পারবে। এসব বৈশিষ্ট্য উৎপাদনমুখী বৃহৎ শিল্পের সাথে মিলে যায়। সুতরাং, মি. সানমুনের শিল্পটিকে উৎপাদনমুখী বৃহৎ শিল্প বলা যায়।
5 views
Answered