1 Answers
মামুনের নিজ জেলা চট্টগ্রামের নদীগুলোর অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। তাই এই শহরের অর্থনৈতিক উন্নয়নে কর্ণফুলী নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পদ্মা নদীকে ঘিরে তৈরি হয়েছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। কাঁচামাল আনা নেয়ার সুবিধা, উৎপাদিত পণ্য সঠিক সময়ে ক্রেতার কাছে পৌঁছে দেয়া এবং বর্জ্য সহজে অপসারণ করা ইত্যাদি সুবিধার জন্য এই নদী খুবই গুরুত্বপূর্ণ। কর্ণফুলীর বহুমুখী পরিকল্পনা থেকে ৬৪৪ কি.মি. নৌ চলাচল করছে, ১০ লক্ষ একর জমিতে কৃষির ফলন হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই নামক স্থানে কর্ণফুলী নদীতে নদীর গতিপথে বাঁধ দিয়ে পাকিস্তানি আমলে প্রথম জলবিদ্যুৎ উৎপাদন করে উক্ত অঞ্চলের বিদ্যুতের চাহিদা মেটাচ্ছে। এছাড়া কাপ্তাই বাঁধের ফলে চট্টগ্রাম অঞ্চলকে ভয়াবহ বন্যা হতে মুক্ত রাখা সম্ভব হয়েছে। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। এদেশের আমদানি-রপ্তানির প্রায় ৭৫ ভাগ হয় জলপথে। অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের মালামাল বেশির ভাগ চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য বোঝাই ও পণ্য খালাস করে থাকে। তাই দেশের অর্থনৈতিক ব্যবস্থা সচল রাখতে এই বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নদীকে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান যা উক্ত অঞ্চলের অর্থনৈতিক ব্যবস্থাকে করছে সমৃদ্ধ। চট্টগ্রামকে বলা হয় বাংলাদেশের প্রবেশদ্বার। তাই বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে চট্টগ্রাম জেলা এবং এর পাশ দিয়ে বয়ে যাওয়া কর্ণফুলী নদী ও এর শাখা নদীসমূহ দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে।
উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, চট্টগ্রাম জেলার নদীসমূহ শুধু সে অঞ্চলের মানুষের অর্থনীতি নয় বরং সমগ্র দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।