1 Answers

নারী কারও মা, কারও বোন, কারও সন্তান আবার কারওবা স্ত্রী। আমাদের সমাজের নারীরা অভাবের তাড়নায় মানুষের প্ররোচনায় না বুঝে বিপদের পথে পা বাড়ায়। এভাবে কুচক্রকারীদের ফাঁদে পা দিয়ে প্রতিবছরই বাংলাদেশ থেকে বহু নারী বাইরের দেশে পাচার হয়ে যায়। সেজন্য আমাদের নারীদের সচেতন করে তুলতে হবে। পাশাপাশি সুকেশ যেভাবে নারীদের অর্থ সাহায্য দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে সেভাবে তাদের কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করতে পারলে আমাদের দেশের উন্নয়নে তারা অনেক ভূমিকা রাখতে পারবে।

সুকেশের মতো যদি আমাদের দেশের পুলিশ প্রশাসন তৎপর হয় এবং দায়িত্ব-কর্তব্য পালনে সচেতন থাকে তাহলে শুধু নারী পাচার কেন সমাজের যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড খুব সহজেই প্রতিহত করা সম্ভব। সেজন্য পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগকে সর্বদা আদর্শের সাথে কাজ করতে হবে। এভাবে সমাজের কল্যাণে মানবতাবোধের পরিচয় দিয়ে সুকেশের মতো সমাজের সবাইকে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

6 views

Related Questions