1 Answers

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে উদ্দীপকের হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠান ইতিবাচক ভূমিকা পালন করে। এছাড়া, শিল্প কারখানা স্থাপন ও বিকাশ দেশের অর্থনীতিকে গতিশীল ও সমৃদ্ধ করে।

উদ্দীপকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কয়েকজন উদ্যোক্তা মিলে একটি আধুনিক হাসপাতাল গড়ে তোলেন। উক্ত হাসপাতাল স্থাপনে ১০ কোটি টাকা মূলধন দরকার হয়েছে। ৮০ জন কর্মকর্তা-কর্মচারী সেখানে কাজ করে। এটি নির্মাণের মাধ্যমে ঐ এলাকায় মানুষের চিকিৎসা সেবার মান বেড়েছে।

হাসপাতালটি স্থাপনের মাধ্যমে ৮০ জন মানুষের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। এতে তাদের আর্থিক উন্নতি হবে। ফলে তাদের জীবনযাত্রার মানও বাড়বে। আবার, হাসপাতালটির মাধ্যমে এলাকাটির মানুষ জরুরি চিকিৎসা সেবা পাবে। এছাড়া প্রতিষ্ঠানটি সরকারকে কর দিয়ে রাজস্ব বাড়াতে সহায়তা করবে। অন্যদিকে, সরকার সেই করের অর্থ জনগণের সেবায় ব্যয় করতে পারবে। এভাবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে মাধবপুর উপজেলার হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

5 views

Related Questions