1 Answers

শ্রাবন্তী কুটির শিল্প পরিচালনার মাধ্যমে বিভিন্নভাবে আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছেন বলে আমি মনে করি।

কুটির শিল্প জাতীয় ঐতিহ্যের প্রতীক। এটি পারিবারিক শ্রম দ্বারা পরিচালিত হয়। এটির আকার ক্ষুদ্র হলেও জাতীয় উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে।

শ্রাবন্তীর নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যবসায়ে তার পরিবারের সদস্য ছাড়াও এলাকার মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এতে কর্মরত সবার আর্থ-সামাজিক উন্নতি হচ্ছে। শ্রাবন্তী তার কুটির শিল্পে উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন শহরে এবং বিদেশে সরবরাহ করে জাতীয় ঐতিহ্যের প্রচার ও প্রসার করছেন।

কুটির শিল্পে স্থানীয় কাঁচামাল ব্যবহার করে শ্রাবন্তী স্থানীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করছেন। শ্রাবন্তী তার পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই বলা যায়, কুটির শিল্প স্থাপন করে শ্রাবন্তী দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

5 views

Related Questions