1 Answers

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য দল দুটির দেখা মাঝারি ও বৃহৎ শিল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আমি মনে করি।

মাঝারি শিল্প স্থাপনে ১০ থেকে ৩০ কোটি টাকা মূলধন এবং ১০০ থেকে ২৫০ জন শ্রমিক প্রয়োজন হয়। অন্যদিকে, বৃহৎ শিল্পে ৩০ কোটি টাকার বেশি মূলধন ও ২৫০ জনের বেশি শ্রমিক প্রয়োজন হয়।

উদ্দীপকে যশোর জিলা স্কুলের ছাত্রছাত্রীরা দুটি দলে বিভক্ত হয়ে শিক্ষা সফরে গেল। প্রথম দলটি উত্তর-পশ্চিমাঞ্চলে কিছু প্রতিষ্ঠান দেখলো, যেখানে ২০০ থেকে ২৫০ জন শ্রমিক কাজ করছে। অন্যদিকে দ্বিতীয় দলটি ঢাকা ও নারায়ণগঞ্জের শিল্পগুলোতে নারী শ্রমিকের আধিক্য লক্ষ করলো।

স্কুলের প্রথম দলটি মাঝারি শিল্প দেখতে পায়। অন্যদিকে, দ্বিতীয় দলটি বৃহৎ শিল্প দেখতে পায়। কারণ ঢাকা ও নারায়ণগঞ্জে সাধারণত গার্মেন্টস শিল্প বেশি দেখা যায়। আর এগুলোতে প্রধানত নারীদের বেশি কাজ করতে দেখা যায়। দুই ধরনের শিল্পতেই বিপুল পরিমাণ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এতে তাদের মাথাপিছু আয় বাড়ে ও জীবনযাত্রার মান উন্নত হয়। আবার, শিল্পগুলোর সাথে পরোক্ষভাবে জড়িত থেকে আরও অনেক মানুষ তাদের জীবিকা নির্বাহ করতে পারে। অন্যদিকে, এ শিল্পগুলো বিপুল পরিমাণ কর দেওয়ার মাধ্যমে জাতীয় আয় বাড়াতেও ভূমিকা রাখে। ফলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। সুতরাং, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য দল দুটির দেখা শিল্পসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

5 views

Related Questions