1 Answers
উন্নয়নের মাত্রার ভিত্তিতে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
উন্নয়নশীল দেশেও কিছু প্রতিবন্ধকতা থাকে। কৃষি খাতের প্রাধান্য, শিল্প খাতের অনগ্রসরতা, ব্যাপক বেকারত্ব, পরিবহণ, যোগাযোগ ও বিদ্যুতের অপর্যাপ্ততা, শিক্ষার নিম্নহার, নিম্ন মাথাপিছু আয় ও দারিদ্র্য, জনসংখ্যা বৃদ্ধির উচ্চহার ইত্যাদি। আর এসব সামাজিক প্রতিবন্ধকতা আমাদের দেশেও বিদ্যমান রয়েছে। আর এসব প্রতিবন্ধকতা দূর . করার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। অর্থনৈতিক অবস্থা বিষয়ে সচেতনতা, প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতা ও উন্নয়নে সম্ভাবনা, কৃষির ওপর নির্ভরতা হ্রাস ও দ্রুত শিল্পয়ান, কৃষির ক্রমোন্নতি, অবকাঠামো উন্নয়ন, জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস ও মানবসম্পদ উন্নয়ন, বেকারত্ব হ্রাস ও দারিদ্র্য বিমোচন, বৈদেশিক সাহায্যনির্ভরতা হ্রাস, জনগণের আর্থিক কল্যাণ নিশ্চিত করা, নগরায়ণের হার বৃদ্ধি, সামাজিক পরিবেশের উন্নয়ন, মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধি প্রভৃতি। এসব পদক্ষেপ গ্রহণ করার ফলে আমাদের দেশের সামাজিক প্রতিবন্ধকতা দূর করা সম্ভব হবে বলে আমি মনে করি।