1 Answers
উদ্দীপকে বর্ণিত 'A' দেশটি উন্নয়নের মাত্রার ভিত্তিতে উন্নত দেশ।
উন্নয়নের মাত্রার ভিত্তিতে বিশ্বের দেশসমূহকে তিনটি ভাগে বিন্যস্ত করা হয়। উন্নত দেশ, অনুন্নত দেশ ও উন্নয়নশীল দেশ। অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে এবং এ উন্নয়ন দীর্ঘমেয়াদে অব্যাহত আছে এমন দেশকে বলে উন্নত দেশ। এ ধরনের দেশে জনগণের মাথাপিছু আয় খুব বেশি এবং জীবনযাত্রার মানও উন্নত। আর্থসামাজিক অবকাঠামো অত্যন্ত উন্নত। সকলের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। রাজনৈতিক স্থিতিশীলতা বিদ্যমান এবং শিল্পখাতও অত্যন্ত সম্প্রসারিত। উদ্দীপকে বিশ্ববিদ্যালয়ের শেষবর্ষের ছাত্র 'X' তিন দেশের অর্থনৈতিক অবস্থার ওপর গবেষণা করে 'A' দেশের প্রত্যেক মানুষের স্বাস্থ্য ও শিক্ষা গ্রহণ করার সুব্যবস্থা রয়েছে। দেশের সার্বিক অবস্থা স্থিতিশীল, দেশটি জাহাজ, বিমান ইত্যাদি নির্মাণ করে এসব বৈশিষ্ট্যই উন্নত দেশের বৈশিষ্ট্য। তাতে বলা যায়, উক্ত দেশটি হলো উন্নত দেশ।
সর্বোপরি বলা যায়, উদ্দীপকে বর্ণিত 'A' দেশটি উন্নত দেশের সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় উন্নয়নের মাত্রার ভিত্তিতে নিঃসন্দেহে এ দেশটি উন্নত দেশ।