1 Answers

উদ্দীপকের 'ক' দেশটি উচ্চ আয়ের দেশের অন্তর্ভুক্ত।

উচ্চ আয়ের দেশসমূহ উন্নত দেশ হিসেবে স্বীকৃত। উন্নয়ন প্রক্রিয়া শীর্ষ পর্যয়ে পৌছানোর ফলেই এসব দেশে এ উন্নত অবস্থা অর্জন করেছে। এসব দেশের মাথাপিছু আয় এমন যে জনগণের সব মৌলিক চাহিদা পূরণের পরও প্রচুর অর্থ উদ্বৃত্ত থাকে- যা সঞ্চয় ও মূলধন গঠনে ব্যয় হয়। এসব দেশ উদ্বৃত্ত অর্থ দিয়ে অধিকতর উন্নয়ন কার্যক্রম চালায় এবং উন্নয়নশীল ও অনুন্নত দেশের উন্নয়ন কার্যক্রমে সহায়তা করে। যেমন- যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অন্যান্য ইউরোপীয় দেশ, এশীয় দেশসমূহের মধ্যে জাপান, সিঙ্গাপুর 'উচ্চ আয়ের দেশ' শ্রেণিভুক্ত।

উদ্দীপকে 'ক' দেশে জাতীয় আয় ২৩০৯.৩ বিলিয়ন ডলার অর্থাৎ ২৩,০৯,৩০০ মিলিয়ন ডলার এবং জনসংখ্যা ৬৪ মিলিয়ন

অর্থাৎ মাথাপিছু আয়  = ,,

= ৩৬,০৮২.৮১ ডলার

যেহেতু 'ক' দেশে মাথাপিছু আয় ৩৬,০৮৩ ডলার প্রায় তাই বলা যায় 'ক' দেশটি উচ্চ আয়ের দেশের অন্তর্ভুক্ত।

4 views

Related Questions