1 Answers

ব্রিজ নির্মাণ রাষ্ট্রের কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলির মধ্যে অন্তর্ভুক্ত।

 রাষ্ট্রকে সমাজের সামগ্রিক উন্নতির জন্য, নাগরিকদের নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক জীবনের পরিপূর্ণ বিকাশে কল্যাণমূলক ভূমিকায় অবতীর্ণ হতে হয়। জনকল্যাণ ও উন্নয়নে রাষ্ট্রের এ কাজগুলো ঐচ্ছিক বা গৌণ কাজ। উদ্দীপকে রহমতপুর গ্রামে ব্রিজ নির্মাণে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কল্যাণমূলক কার্যাবলির প্রতিফলন ঘটেছে। দেশের অবকাঠামোগত উন্নয়ন যথা: রাস্তাঘাট, সেতু নির্মাণ, সড়ক, রেলপথ, নৌ-চলাচল, বিমান যোগাযোগ স্থাপন, ডাক, তার ও টেলিযোগাযোগ ব্যবস্থা ও যোগাযোগের আধুনিক প্রযুক্তির সাথে সংযুক্ত থাকা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ। বর্তমান বিশ্বে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক বিপ্লব সংঘটিত হয়েছে। ইন্টারনেট, নেটওয়ার্কিং ও তরঙ্গের ব্যাপক ব্যবহারের ফলে বিশ্বে পারস্পরিক যোগাযোগ অনেক বেড়ে গেছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ হিসেবে বিবেচিত হচ্ছে। সুষ্ঠু পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা রাষ্ট্রের উন্নতির জন্য অপরিহার্য। অতএব নিশ্চিতভাবেই বলা যায়, ব্রিজ নির্মাণ রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলিরই অন্তর্ভুক্ত।

6 views

Related Questions