1 Answers
'ক' রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক বিশেষ আইন পাস করার উদ্যোগ রাষ্ট্রের অপরিহার্য বা মুখ্য কাজ।
রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য ও রাষ্ট্রে বসবাসরতদের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্র যে সমস্ত পদক্ষেপ নেয় সেগুলোকে রাষ্ট্রের অপরিহার্য কাজ বা মুখ্য কাজ বলা হয়। আর. এম. ম্যাকাইভার তাঁর 'The Modern State' গ্রন্থে বলেন, "শৃঙ্খলা রক্ষা রাষ্ট্রের প্রাথমিক কাজ বা দায়িত্ব।” নাগরিকদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা এবং ব্যক্তিস্বাধীনতার নিশ্চয়তা থেকে রাষ্ট্র নামক সংগঠনের সৃষ্টি। জনগণকে আইন মানতে বাধ্য করা, সমাজের শান্তি ভঙ্গকারীর শাস্তি বিধান এবং সামগ্রিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা রাষ্ট্রের প্রধান কাজ। এ লক্ষ্যে রাষ্ট্র পুলিশ বাহিনীর সাহায্য নিয়ে থাকে। উদ্দীপকে যেহেতু 'ক' রাষ্ট্রে আইন- শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলার পদক্ষেপ নেবার কথা বলা হয়েছে, সুতরাং উক্ত কাজটি রাষ্ট্রের একটি মুখ্য কাজ।