1 Answers
উদ্দীপকে বর্ণিত জাতীয় সংসদে আইন প্রণয়নের বিষয়টি পাঠ্যবইয়ের বৃদ্ধবাণী গ্রন্থাকারে সংকলনে সঙ্গীতির ভূমিকার ইঙ্গিত রয়েছে।
বৃদ্ধের পরিনির্বাণের একশো বছরের মধ্যে বিনয়ের কতিপয় বিধিবিধানের ব্যাখ্যা নিয়ে প্রথম সঙ্ঘে বিবাদ সৃষ্টি হয়। ফলস্বরূপ সঙ্ঘ প্রথম দ্বিধাবিভক্ত হয়ে পড়ে এবং তখন দ্বিতীয় সঙ্গীতির অনুষ্ঠানের মাধ্যমে সঙ্গীতিতে সংকলিত বুদ্ধবাণী আবৃত্তি ও সংকলিত করে বিশুদ্ধতা রক্ষা করা হয়। দ্বিতীয় সঙ্গীতি অনুষ্ঠানের একশো বছরের মধ্যে বৌদ্ধসঙ্ঘ আঠারো নিকায়ে বিভক্ত হয়ে পড়ে। প্রতিটি নিকায়ের ভিক্ষুগণ নিজেদেরকে প্রকৃত। বৃদ্ধবাণীর ধারক ও বাহক হিসেবে প্রচার করতেন। তাছাড়া সম্রাট অশোকের রাজকীয় পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ভিক্ষুদের লাভ-সৎকার বেড়ে গেলে অন্যান্য সম্প্রদায়ের অনেক তীর্থিক মস্তক মুণ্ডন ও পাত্র চীবর ধারণ করে ভিক্ষু হিসেবে পরিচয় দিতে থাকেন। তারা ধর্মকে অধর্ম আর অধর্মকে ধর্ম বলে প্রচার করতেন। ফলে কোনটি প্রকৃত বুদ্ধবাণী তা নির্ধারণ করা দুষ্কর হয়ে পড়ে এবং এরূপ পরিস্থিতিতে তৃতীয় সঙ্গীতির মাধ্যমে পুনরায় প্রকৃত বুদ্ধবাণী সংকলন করা হয়। আজ ত্রিপিটকই বৌদ্ধধর্মের আইনে পরিচিত হয়েছে।